রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে দুই গ্রুপের টেঁটাযুদ্ধের ঘটনা  গ্রেপ্তার ৪

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে দুই গ্রুপের টেঁটাযুদ্ধে অন্তত ১২ জন আহতের ঘটনায় উভয় পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- বন্দর থানার বক্তারকান্দী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আসলাম (৪২), আব্দুল খালেকের ছেলে ফয়েজ (৩০), আব্দুল মালেকের ছেলে মাকসুদ (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া মৃত আলাউদ্দিনের ছেলে চাঁন মিয়া (৪০)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেওলী চৌরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেওলী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আসমা আরেফিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন (মামলা নং ৪২(৯)২৫)।

একই ঘটনায় জিয়াসমিন বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ১৮ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন (মামলা নং ৪৩(৯)২৫)।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। উভয় পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

অভিযোগে বলা হয়, স্থানীয় কিছু ভূমিদস্যু ও চিহ্নিত চাঁদাবাজ চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা বারবার হয়রানি ও হামলা চালায়। রবিবার নির্মাণাধীন ঘর তোলায় বাধা দেয়ার জের ধরে সোমবার সকালে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- শিরিন, জুবায়ের, আ. মালেক, রুহুল আমিন, ওমর ফারুক, মাকসুদ, আমির হোসেন, রিনা বেগম, রুনা আক্তার, পারভেজ, বাসেদ ও নাদিম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর