শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি হাইয়েস মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। তবে চালকের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির কারণে ছিনতাইকারীরা কোনো মালামাল লুট করতে পারেনি।

ঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত আনুমানিক সোয়া ১০টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী মেইন লেনে ঘটে।
আহত চালক মো. জসিম উদ্দিন (৪০), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বেহেনা গ্রামের বাসিন্দা। তিনি প্রবাসী যাত্রী আনতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
জানা যায়, পথিমধ্যে অজ্ঞাত এক ছিনতাইকারী মাইক্রোবাসের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে চালককে ছুরিকাঘাত করে। এতে তার ডান হাত ও বুকে আঘাত লাগে। আহত অবস্থায়ও চালক বিচক্ষণতার সঙ্গে গাড়ি নিয়ন্ত্রণে রেখে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন। ফলে ছিনতাইকারীরা কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।
পরে আহত জসিম উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। এছাড়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর