শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি কালাম ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার বাসাবাড়ির ময়লা ফেলা কর্মীদের ১০০ টাকার বেশি দিবেন না: সিটি প্রশাসক সাখাওয়াত নারায়ণগঞ্জে ভুল প্রশ্নে পরীক্ষা, আতঙ্কে শিক্ষার্থীরা, তদন্তে প্রশাসন মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচার চালানো হচ্ছে: নাজমুল হাসান বাবু জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি, নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন বন্দর হরিপুরে দ্বিতীয় দফায় অবৈধ চুন কারখানা গুঁড়িয়ে দিল তিতাস ‘নাজমুল হাসান বাবুর মতো তোকে ফাঁসাব’, পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ ‘নতুন থ্রি এম’ নাকি ‘থ্রি আর’-এর পুনর্জন্ম? নারায়ণগঞ্জে তোষকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি কালাম

খবর প্রতিদিন রিপোর্ট / ২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ৫টি ইউনিয়নে বাস্তবায়িত সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টা থেকে শুরু করে পর্যায়ক্রমে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ও সংস্কারকৃত সড়ক, আরসিসি ঘাটলা ও পুলিশ বক্সের উদ্বোধন করেন তিনি।

এ সময় বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, “একটি অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আজ উদ্বোধন করা সড়ক ও অবকাঠামোগুলো এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণের সহযোগিতা ও সংশ্লিষ্ট বিভাগের আন্তরিক প্রচেষ্টার কারণেই স্বল্প সময়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, “আমি আপনাদের ঘরের সন্তান। আপনাদের পাশে থেকে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বিক অবকাঠামোর আমূল পরিবর্তন করাই আমার লক্ষ্য।”

এদিন তিনি কলাগাছিয়া, বন্দর, মুসাপুর, মদনপুর ও ধামগড় ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প, লাঙ্গলবন্দ হাতিখোলা আরসিসি ঘাটলা, লাঙ্গলবন্দ রক্ষাকালী আরসিসি ঘাটলা এবং নবনির্মিত লাঙ্গলবন্দ পুলিশ বক্সসহ মোট ১৬টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর