রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী

খবর প্রতিদিন রিপোর্ট / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাধারণ ও সরল মানুষকে জিম্মি করে ভুয়া ও জাল দলিল তৈরির মাধ্যমে জমি দখল করার এক অভিনব উৎসব শুরু হয়েছে। বিগত সরকারের আমল থেকে শুরু হওয়া এই ভূমিদস্যুতা বর্তমান সময়েও সমানতালে চলছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে গুরুতর অভিযোগ উঠেছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলেও এই চক্রের স্বভাবের কোনো পরিবর্তন হয়নি; বরং ক্ষমতার চাবিকাঠি বদলের সাথে সাথে এরাও নিজেদের খোলস বদলে বুক ফুলিয়ে বেড়াচ্ছে।

​অনুসন্ধানে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতান পাড়া এলাকার হাজী মোঃ ইসমাইল মিয়ার ছেলে মোঃ গোলাপ (৫৯) ও তার সহযোগী (গং)। দীর্ঘদিন ধরে এই চক্রটি একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি টার্গেট করে আসছে। এরপর সুকৌশলে তৈরি করা হয় ভুয়া কাগজপত্র ও জাল দলিল। পরবর্তীতে সেই জাল দলিলের জোরে এবং ভাড়াটে পেশিশক্তি ব্যবহার করে রাতারাতি জমি দখলে নেয় তারা।

​স্থানীয়দের অভিযোগ, এই ভূমিদস্যু চক্রটির কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই। এদের একমাত্র আদর্শ হলো ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সম্পদ গ্রাস করা। তারা তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী দালাল চক্রকে মোটা অঙ্কের টাকায় হাত করে কোটি কোটি টাকার জমি অবৈধভাবে দখল করেছে। রাজনৈতিক পরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে এখন তারা বিএনপির নামধারী কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী দালাল চক্রকে ম্যানেজ করে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে দলগুলোর ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

​ভূমিদস্যু গোলাপ চক্রের ভয়ে এলাকার সাধারণ মানুষ এখন তটস্থ। চরম আতঙ্কের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। কোনো ভুক্তভোগী প্রতিবাদ করতে গেলে তার ওপর নেমে আসে মিথ্যা মামলা, হামলা ও নানামুখী হয়রানি।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন: “আমাদের কষ্টের অর্জিত জমি বা পৈতৃক সম্পত্তি মিথ্যা কাগজ বানিয়ে তারা জোরপূর্বক দখল করে নিচ্ছে। যখন যারাই ক্ষমতায় আসে, তাদের পকেটে পুরে এরা এই অপকর্ম চালায়। আমরা অসহায়, প্রশাসন যদি দ্রুত কঠোর ব্যবস্থা না নেয়, তবে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।”

​অভিযুক্ত মোঃ গোলাপ (৫৯) (পিতা- হাজী মোঃ ইসমাইল মিয়া, সাং- মিজমিজি বাতান পাড়া, পোঃ মিজমিজি-১৪৩০, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ) এবং তার পুরো চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারগুলো এবং স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই জালিয়াত চক্রকে আইনের আওতায় এনে সাধারণ মানুষের পৈতৃক সম্পত্তি রক্ষা করা হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর