রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে গাঁজা ও মাদক’সহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বন্দর থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে ১’শ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। এদের গ্রেপ্তার করা হয় আগের দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ২২নং ওয়ার্ড লেজারার্স আবাসিক এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে পায়েল খান (৫০), ২৩নং ওয়ার্ড একরামপুর এলাকার মাদক সম্রাট হাবিবুর রহমান হবির ছেলে বাবু (৩০), ২২নং ওয়ার্ড বন্দর বাজার এলাকার মৃত কেবল চান বর্মনের ছেলে মরন চান বর্মন (৪৮)।

মাদক উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক মোতালিব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।

থানার তথ্য অনুযায়ী জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোতালিবসহ সঙ্গীয় ফোর্স লেজারার্স আবাসিক এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। অভিযানের সময় লালন চানের দুচালা টিনের পরিত্যক্ত ঘরে মাদক ব্যবসায়ীরা গাজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রাখছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পায়েল, বাবু ও মরনচান বর্মনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর