রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

মাসুদুজ্জামান মাসুদের প্রচারণায় জনতার ঢল, ৩১ দফা কার্যক্রমের লিফলেট ঘরে ঘরে

খবর প্রতিদিন রিপোর্ট / ৩১৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিএনপিতে মাসুদুজ্জামান মাসুদের যোগদান নারায়ণগঞ্জ বিএনপিতে এক ধরণের পুনর্জাগরণ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৫ আসনের অলিগলি পোস্টার, মিছিল-স্লোগান ও প্রচারণায় সরব হয়ে উঠেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. বিল্লাল হোসেন বলেন, রাষ্ট্র মেরামতের জন্য আমাদের নেতা তারেক রহমানের এই ৩১ দফা। যা বাস্তবায়নে আমরা আজকে মানুষের মাঝে এসেছি।  কিছু কুচক্রী মহল বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্রকে প্রতিরোধ করবে। ধানের শীষে আগামীতে মানুষ ভোট দিয়ে জাতীয়তাবাদীদলকে জয়যুক্ত করবে। বাংলাদেশ আবার অর্থনৈতিকভাবে, রাজনৈতিক ভাবে সফলতা অর্জন করবে। আমাদের দেশের প্রতি ভালোবাসা আছে। কেউ যদি এই ভালোবাসাকে গলাটিপে হত্যা করতে চায়, তাহলে আমরা মাসুদুজ্জামান মাসুদ সাহেবের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের জনগণ আমরা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছি, লাঞ্চিত হয়েছি। আমরা আর বঞ্চিত হতে চাই না। আমাদের মাঝে একজন যোগ্য ব্যক্তি যোগ্য লিডার পেয়েছি। তার মধ্যে কোনো ধরণের লোভ নাই, হিংসা নাই এবং একজন পরিপূর্ণ ক্লিনম্যান পেয়েছি। তিনি হলেন আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই। মাসুদ ভাইকে আমরা জাতীয়তাবাদী দল থেকে ধানের শীষে নির্বাচিত করে আমাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবো এই হলো আমাদের প্রত্যাশা। ৫ আসনের লোকজন সে প্রত্যাশা করে বসে আছে। 

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, শহীদুল ইসলাম রিপন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলা উদ্দিন ঈসাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর