বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশাকে (রাঃ) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইছাপুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রীতম দাস ওই এলাকার স্বপন দাসের ছেলে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সিইসি বিভাগে অধ্যয়নরত।

রূপগঞ্জ থানা পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, “২০ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশাকে (রাঃ) জড়িয়ে প্রিতম দাসের ফেসবুক আইডি থেকে অন্য একটি অ্যাকাউন্টের পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মের পবিত্র ব্যক্তিত্বদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় রূপগঞ্জ থানার এএসআই রবিউল আউয়াল বাদী হয়ে প্রীতম দাসের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তাকে আদালতে তোলা হয় এবং আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর