বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আরশু মিয়ার ছেলে রাসেল, ব্রাহ্মণগাঁও এলাকার মনির হোসেনের ছেলে রাজন মিয়া ও শাওন মিয়া।

এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তলের গুলি, ১টি শর্টগানের গুলি, ৪৬০ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

তারা জানান, রাসেল, রাজন ও শাওনের কারণে মুড়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ের পরিবেশ বিরাজ করছিল। তারা নিয়মিত মাদক ব্যবসা চালাত এবং প্রতিপক্ষকে দমাতে অস্ত্র ব্যবহার করত।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে মুড়াপাড়া এলাকায় রাসেল রাজন ও শাওন নামে তিন জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর