সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

আড়াইহাজারে সর্বত্র আলোচনার ঝড়; ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবে আজাদ

খবর প্রতিদিন রিপোর্ট: / ৩০৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

এরইমধ্যে ঘোষণা করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরআগে, দেশের ২৩৭টি আসনে কেন্দ্র ঘোষিত ধানের শীষ প্রার্থীদের ভেতর নারায়ণগঞ্জের ৪টি সংসদীয় আসন জায়গা পায়। যেখানে কেবল নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) ব্যতীত বাকি সবক’টি আসনে দলীয় প্রার্থীরা নিজ নিজ আসনগুলোতে সর্বাত্মক প্রচার প্রচারণা চালিয়ে ব্যস্ত সময় পার করে চলেছে। তবে, অন্যসব আসনের তুলনায় নারায়ণগঞ্জ- ২ তথাপি আড়াইহাজার আসনটিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে; বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এমনটাই মত জেলার রাজনৈতিক বোদ্ধাদের। তাদের অনেকের দাবি, অন্যান্য আসনগুলোর তুলনায় আড়াইহাজারে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীর বিজয় হবে।

খোঁজ নিয়ে জানা যায়, হাইকমান্ড থেকে গ্রীন সিগন্যাল পাওয়ার পর থেকেই আড়াইহাজারে সড়ক-মহাসড়ক থেকে শরু করে গ্রামের মেঠো-পথ অবদি দৌড়ঝাপ করে চলেছে নজরুল ইসলাম আজাদ। ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে দিনরাত এক করে অন্যান্যদের তুলনায় ব্যতিক্রমি সব প্রচার প্রচারণায় নিজেকে সামিল করে রাখা দলটির এই কেন্দ্রীয় নেতার উপস্থিতি এখন কেবল সাধারণ মানুষের সাথে।

এদিকে, আসনটিতে নজরুল ইসলাম আজাদের বিপরীতে লড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনিও প্রার্থী ঘোষণার পর থেকে ব্যপক দৌড়ঝাপ করে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টায় ব্যস্ত সময় পার করছে বলে জানা যায়।

অপরদিকে, জামায়াত নেতা হিসেবে অধ্যাপক ইলিয়াস হোসেন মোল্লার বিপরীতে নজরুল ইসলাম আজাদের অবস্থান বেশ শক্ত বলে মত প্রকাশ করেছে স্থানীয়রা। নির্বাচন প্রসঙ্গ নিয়ে কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, আড়াইহাজারে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াস হোসেন মোল্লার বিপরীতে যোজন যোজন এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। কেননা, বিগত ১৭ বছর স্বৈরাচার সরকারের শাসনামলে প্রকাশ্যে পুলিশ লীগের পেটোয়অ বাহিনীর দ্বারা চরম নির্যাতিত হয়েছে আজাদ। এমনকি তার বাসভবনে ঢুকে শান্তিপূর্ণ সভা সমাবেশে পৈশ্বাচিক হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই দিক থেকে বিবেচনা করলে, আড়াইহাজার তথা নারায়ণগঞ্জ- ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিপুল ভোটে জয়লাভ করতে যাচ্ছে।

 

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর