বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

দলের জন্য কাজ করতে হবে, ব্যক্তিস্বার্থ নয়: খোরশেদ

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) উকিলপাড়ার হোসিয়ারি শিল্পের পাইকারি মার্কেটে হোসিয়ারি ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

খোরশেদ বলেন, “আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন—ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের জন্য কাজ করতে হবে। বিএনপি জিতলে আমরা সবাই জিতবো।”

তিনি আরও বলেন, “বিএনপি এবার রাষ্ট্র পরিচালনায় নতুনত্ব আনবে। এতদিনের দুঃশাসনকে পদদলিত করে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে নাগরিকদের ইচ্ছা-অনিচ্ছা প্রতিফলিত হবে এবং সবার সমঅধিকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর