বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দালাল খুঁজতে ভূমি অফিসে ডিসির আকস্মিক অভিযান আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ – মামুন মাহমুদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে – মাওলানা মোঃ আব্দুল জব্বার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি পরিকল্পিত নগর গঠনে এনডিএ’র পাশে থাকার প্রত্যয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ‘খালেদ ও আরিফ’-এর বিরুদ্ধে আইএসপিএবি’র কঠোর নিষেধাজ্ঞা ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন বিএনপি নেতা মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ ফতুল্লার উন্নয়নে শিক্ষিত নেতৃত্বের ডাক: আলোচনায় আমির হামজা রেকর্ডের বরপুত্র মেসি অষ্টমাকাশে মেসি

ফতুল্লার উন্নয়নে শিক্ষিত নেতৃত্বের ডাক: আলোচনায় আমির হামজা

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই জনপদে রয়েছে অসংখ্য পোশাক কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। অথচ বছরের পর বছর জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ, ভাঙাচোরা সড়ক, ময়লা ব্যবস্থাপনার দুর্বলতা এবং ড্রেনেজ সংকটে নাকাল এখানকার মানুষ। বর্ষা এলেই অনেক এলাকায় হাঁটুসমান পানি জমে, ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ডিএনডি এলাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফতুল্লা বাজার, পঞ্চবটি, পোস্ট অফিস এলাকা, শিবু মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রায় প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কের পাশে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানামা, বাজারকেন্দ্রিক বিশৃঙ্খলা এবং পরিকল্পনার অভাবের কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পোশাকশ্রমিকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

এমন বাস্তবতায় আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমির হামজা উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে সামনে রেখে মাঠে নেমেছেন। তিনি মনে করেন, ফতুল্লার সমস্যার স্থায়ী সমাধান করতে হলে প্রয়োজন পরিকল্পিত নেতৃত্ব এবং জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব।

আমির হামজা বলেন, ফতুল্লার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জলাবদ্ধতা, যানজট, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়ন। এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডের সমস্যার আলাদা তালিকা তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদকে শুধু সনদ প্রদানকারী প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখা যাবে না। এটিকে প্রকৃত অর্থেই জনগণের সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠাকে তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন।

শিক্ষিত নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ের জনপ্রতিনিধিকে শুধু জনপ্রিয় হলেই হবে না, তাকে প্রশাসনের সঙ্গে সমন্বয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।

শিক্ষাজীবনে তিনি বি.বি.এস (অনার্স), বি.এড (ইংরেজি) প্রথম শ্রেণি, এম.বি.এ প্রথম শ্রেণি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড (ইংরেজি) এবং সি.সি ইন ইংলিশ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান। এছাড়া হাজী সাদেক আলী মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক চেয়ারম্যান, দৈনিক আজকের তথ্যচিত্রের সহকারী সম্পাদক, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এবং একাধিক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী প্রচারণায় তিনি একটি স্লোগানকে সামনে রেখেছেন, “শিক্ষিত নেতৃত্ব, সুশাসিত ফতুল্লা, উন্নয়নের প্রত্যাশা”। তাঁর দাবি, শিক্ষা, সততা, নেতৃত্ব, উন্নয়ন ও জনসেবার সমন্বয় ঘটিয়েই ফতুল্লাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ইউনিয়নে রূপ দেওয়া সম্ভব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর