শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে – মাওলানা মোঃ আব্দুল জব্বার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

দেশ ও জাতির কল্যাণে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও সততার প্রমাণ দিতে হবে।
​ বুধবার (৮ জুলাই)  নারায়ণগঞ্জের মিশনপাড়া কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এক ‘প্রীতি সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মোঃ আব্দুল জব্বার।
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আব্দুল জব্বার বলেন, প্রকৌশলীরা হলেন দেশের অবকাঠামোগত উন্নয়নের মূল কারিগর। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় নৈতিকতা ও সততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের ঊর্ধ্বে থেকে দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগানোর জন্য তিনি প্রকৌশলীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন,
​সমাবেশে উপস্থিত প্রকৌশলীবৃন্দ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেদের সততা ও নিষ্ঠার সাথে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত প্রীতি সমাবেশে সংগঠনের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর