মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় শামীমের বন্ধু মহলের দোয়া মাহফিল বিশ্বকাপ রেকর্ডঃ কানাডা ১-০ দক্ষিণ আফ্রিকা স্টিফেন ইউস্তাকিওর শেষ মুহূর্তের গোলে ইতিহাস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোয় কানাডা জিকোর ব্রাজিলের সামনে জাপানের ‘জিকোইজম’ রিয়া গোপের পরিবার অজানা আতঙ্কে : সাখাওয়াত ভিটামিন ‘এ’ খাওয়ানো থেকে একটি শিশুও বাদ যাবে না: নাসিক প্রশাসক নাস্তা করতে গিয়ে খোয়ালেন গাড়ি, ৫ দিন পর উদ্ধার! চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার আশুরা উপলক্ষে কাশীপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সোনারগাঁয়ে আধিপত্যের লড়াই, রণক্ষেত্র পাচানী: সংঘর্ষে আহত ১২, ভাঙচুর-লুটপাটের অভিযোগ ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক

রিয়া গোপের পরিবার অজানা আতঙ্কে : সাখাওয়াত

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
রিয়া গোপের বাসায় সাখাওয়াত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশু রিয়া গোপের পরিবারের মধ্যে এখনও অজানা আতঙ্ক কাজ করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একইসঙ্গে তিনি রিয়ার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সোমবার (২৯ জুন) শহীদ রিয়া গোপের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিটি প্রশাসক। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত রিয়ার পরিবারের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, বিচার হতে হবে। বিচারের প্রয়োজন আছে। যা ঘটেছে আপনি তাই বলবেন। আমরা চাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হোক।

ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, এ জায়গাটাই সেই নৃশংস ঘটনা ঘটা ছাদ। এখানেই রিয়া গোপ খেলাধুলা করছিল। সেই ঘাতকদের রাইফেলের গুলি এসে তার বুকে বিদ্ধ হয় এবং সে মৃত্যুবরণ করে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লবে সবচেয়ে কম বয়সী শহীদ রিয়া গোপ। তার এত দ্রুত চলে যাওয়ার কথা না। কিন্তু ফ্যাসিস্টরা যা করেছে তার উৎকৃষ্ট প্রমাণ এই হত্যাকাণ্ড। এই ক্ষতি অনুদান কিংবা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারিয়ে তারা আজ দিশেহারা।

রিয়ার পরিবারের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে সিটি প্রশাসক বলেন, এই পরিবারের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছে। আমরা চাই তারা যেন আতঙ্কে না থাকে। তারা যেন নির্বিঘ্নে সাক্ষ্য প্রদান করতে পারে, সেটা যেন রাষ্ট্র নিশ্চিত করে এই অনুরোধ থাকবে।
তিনি বলেন, এ শহরকে নরকে কারা পরিণত করেছিল, সকলে জানে। এ শহরে যেভাবে অস্ত্র নিয়ে তারা ভয়ের অভয়ারণ্যে পরিণত করেছিল, সেই ছবিগুলো দেখলেই আপনারা বুঝবেন। সেই অস্ত্র আজও উদ্ধার হয়নি। আমরা চাই সেই অস্ত্র উদ্ধার হোক এবং তাদের বিচার নিশ্চিত হোক।

এ সময় রিয়া গোপের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলা করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শিশু রিয়া গোপ। তার মৃত্যু নারায়ণগঞ্জসহ সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর