রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে ডেভিল হান্ট অভিযানে আ’লীগ নেতা গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে “ডেভিল হান্ট” অভিযান চালিয়ে আ’লীগ নেতা মজিবুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মজিবুর রহমান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মজিবুরকে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। তার আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আ’লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই ঘটনায় মজিবুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর