বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

গাজীপুরে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠিত

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় মৌচাক এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেয়র মুজিবুর রহমানের পক্ষ থেকে শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বাধীন দল।
স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ গণসংযোগে অংশ নেন কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের নেতা ইসমাইল মণ্ডল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মালেক, শফিকুল ইসলাম গাজী, নাসির, রাসেল, আরিফ ও আনোয়ারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা জনসাধারণের হাতে ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং বিএনপির চলমান আন্দোলন ও রাজনৈতিক লক্ষ্য সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাহিনুর রহমান শাহিন বলেন, মেয়র মুজিবুর রহমান সবসময় শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি শুধু রাজনীতিক নন, একজন মানবিক মানুষও। কালিয়াকৈর উপজেলায় যদি কোনো গার্মেন্টস শ্রমিক মারা যায়, তিনি ব্যক্তিগত উদ্যোগে দাফন-কাফনের ব্যবস্থা করেন এবং মৃত শ্রমিকের মরদেহ নিজ খরচে গ্রামের বাড়িতে পাঠানোর দায়িত্ব নেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা। দেশের জনগণ পরিবর্তন চায়—দুর্নীতি, লুটপাট ও দমননীতিমুক্ত একটি বাংলাদেশ চায়। সেই লক্ষ্যেই আজ আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছি।
এ সময় নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা, যেখানে ন্যায়বিচার, আইনের শাসন, মানবাধিকার ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ নেতাকর্মীদের হাতে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই বিএনপির এই উদ্যোগকে ইতিবাচকভাবে স্বাগত জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর