বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় বিশ্বাস করে না: টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা ২৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা দূর করে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামুন। মানুষের দ্বারে দ্বারে যান, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। প্রতিটি এলাকায় ৫ থেকে ৬ জন করে একটি করে দল (গ্রুপ) গঠন করুন, যাতে করে সহজে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলা যায়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বন্দর থানা অন্তর্গত ২৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশা বোঝার চেষ্টা করুন। তাদের কাছে তুলে ধরুন বিএনপির ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ হলে কিভাবে জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। মনে রাখবেন, জাতীয়তাবাদী দল কখনো সন্ত্রাস, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় বিশ্বাস করে না।

আমরা একটি ন্যায়ভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে বিশ্বাসী। এলাকার পঞ্চায়েত কমিটির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। এলাকাবাসীর যেকোনো সমস্যা জানার চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। মানুষের সঙ্গে মিশুন, কিন্তু কখনোই মানুষকে কষ্ট দেবেন না। আমাদের জননেতা তারেক রহমান সর্বদা বলেন ‘দেশের মানুষ যদি হাসিখুশি থাকে, আমরাও সুখে থাকতে পারব।’ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন। তিনি আরও বলেন আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাস কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছে। ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ আলেম-ওলামাদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, সেটি ছিল মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধ। অথচ আজ কিছু আলেম সে হত্যার বিচার নিয়ে কথা বলে না বরং তারা এখন ফ্যাসিবাদীদের ঘরে গিয়ে বসে।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণ ও দোকানদারের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর