বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

২০১৮ সালে সরে দাঁড়িয়েছিলাম, এবার ‘ধানের শীষ’ আমিই পাবো: কম. সাঈদ আহমেদ

(সৈয়দ রিফাত) / ১৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতিকে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর দলীয় প্রধান কমরেড সাঈদ আহমেদ। আওয়ামী শাসনামলে ব্যপক নির্যাতন-নিপিড়নে বাধ্য হয়ে দেশ ছেড়ে দীর্ঘ সাড়ে ৬ বছর পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন সাবেক ২০ দলীয় জোটের শীর্ষ এই নেতা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আমলাপাড়াস্থ নিজ বাসভাবনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

কমরেড সাঈদ আহমেদ বলেন, ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গ্রীণ সিগন্যাল দেয়া হলেও দলের প্রয়োজনে তৎকালীন সময় আমি এস এম আকরামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াই। পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওইসময় এস এম আকরামের পক্ষে মাঠ পর্যায়ে ভোট প্রার্থনা করি। যদিও শেষতক রাতের ভোটের ওই নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীকে পরাজিত করা হয়েছিল। আমি আশা রাখছি যে, এবারের নির্বাচনেও ঐক্যজোট হবে। সেই জোট থেকে নারায়ণগঞ্জ- ৫ আসনে সম্ভ্যব্য প্রার্থী হিসেবে এরইমধ্যে হাইকমান্ডের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। কেন্দ্র থেকে নির্বাচনের প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে। সেই আঙ্গিকে আমি সদর-বন্দরবাসীর দাঁড়ে দাঁড়ে যাওয়ার সকল প্রস্তুতি নিয়ে রেখেছি।

দিন কয়েক এর মধ্যেই আমি মাঠ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জণগনের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি গণসংযোগ করবো। পাশাপাশি এ-ও বলে রাখতে চাই, নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে অল্প সময়ের ভেতর সাংবাদিকদের সাথে আমি একটি সংবাদ সম্মেলন করতে চাই।

ধানের শীষ প্রতীক কিংবা কেন্দ্র থেকে যদি আপনাকে মনোনিত করা হয় এবং যদি না করা হয় সেক্ষেত্রে কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশাবাদী যে- আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতিক আমাকেই দেয়া হবে। যদি মনোনয়ন পাই তাহলে, নিজের সর্ব্বোচ্চটুকু উজাড় করে দিয়ে বিজয়ী হয়ে ঘরে ফিরবো। একইসাথে সদর-বন্দরের বঞ্চিত মানুষের আশা আকাঙ্খা পূরণ করার জন্য যা করার তাই করবো। ডিজিটাল নারায়ণগঞ্জ গড়তে যা যা করার দরকার তাই করবো। সকল প্রকার অপশক্তি, দুর্নীতি-অনিয়ম ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

তিনি আরও বলেন, যদি দল থেকে মনোনিত না করা হয় তবে, বিএনপি সরকার গঠন করলে জোট হিসেবে সমমর্যাদার ভিত্তিতে আমাদের সরকারে রাখা হবে। এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।
নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দুই ব্যবসায়ী নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান প্রসঙ্গে প্রবীণ এই নেতা বলেন, তারা তো আর দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে সংগ্রামে ছিলেন না। আর থাকলেও আমি ব্যক্তিগতভাবে তাদেরকে পাইনি বা দেখিনি। আমরা যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুমের স্বীকার হয়েছি তাদের সাথে ওই ব্যবসায়ী নেতার জেলের ভেতর দেখা হয়নি। তবে, বাবুল ও মাসুদ উভয়েই আমার ছোট ভাই। তারা দলের হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে এতে আমাদের কোন সমস্যা নেই।

অন্য আরও তিন প্রার্থী তথা- সাবেক এমপি আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রসঙ্গে কমরেড সাঈদ আহমেদ বলেন, কালাম সাহেব আমার জেঠাতো ভাই। আর সাখাওয়াতকে আমি নিজেই পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুরোধ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিয়েছিলাম। আর টিপু ছোট ভাই। দেশে আসার পর দেখতে পেলাম দলের প্রয়োজনে সে এবং সাখাওয়াত ব্যপক প্রচার-প্রচারণার পাশাপাশি ৩১ দফার লিফলেট জনতার হাতে হাতে পৌছে দিচ্ছে। তাদের এই সক্রিয়তায় আমি মুগ্ধ হয়েছি।

প্রসঙ্গত, কমরেড সাঈদ আহমেদ বিএনপির নেতৃত্বাধীন সাবেক ২০ দলীয় জোটের শীর্ষ নেতা এবং নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত অ্যাডভোকেট মাঈন উদ্দিন আহমেদের পুত্র।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর