বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

জনগণের খোঁজ খবর নেবেন এবং তাদের সুখ-দুঃখের সঙ্গে সহমর্মিতা করবেন: টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

টিপু নেতৃবৃন্দকে আহ্বান জানান, “আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন, জনগণের খোঁজ খবর নেবেন এবং তাদের সুখ-দুঃখের সঙ্গে সহমর্মিতা করবেন। ৩১ দফা কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করবেন এবং তাদের বোঝাবেন, এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের অংশ।”

উক্ত কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ দেওয়ান ভাগ, দেওয়ান ভাগ বাজার, ছোটভাগ এবং মদনপুর স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দোকানদার, পথচারী ও রিকশা চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোটপ্রার্থনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. মো. সাখাওত হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদসহ পাঁচটি ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর