বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বন্দর থানা বিএনপির শক্ত ঘাঁটি : অ্যাডভোকেট টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ১২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন” উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মিনিটে বন্দর থানার একরামপুর তালতলা স্কুলের সামনে এ কর্মীসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, শুধু ২৩নং ওয়ার্ড নয়, বন্দর থানা বিএনপির একটি শক্ত ঘাঁটি। আপনারা গত ১৬ বছর ধরে দেখেছেন ওসমানদের দালালরা কীভাবে ভোট হাইজ্যাক করে গণতন্ত্রকে হত্যা করেছে। ঘরে ঘরে মাদক ব্যবসা প্রতিষ্ঠা করেছে, সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, ভূমিদস্যু তৈরি করেছে। কিন্তু বিএনপি কখনোই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, মাদক ব্যবসাকে সমর্থন করে না, ভূমিদস্যুকে আশ্রয় দেয় না।

জননেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন জনগণের পাশে থাকতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে, সে ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে তিনি কঠোরভাবে এ নির্দেশনা দিয়েছেন।
অ্যাডভোকেট টিপু আরও বলেন, ভুলেও কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হবেন না। বিএনপি এসব অপকর্মে লিপ্ত কাউকে কখনো প্রশ্রয় দেয় না। অন্যদিকে আওয়ামী লীগ গুমের রাজনীতি, হত্যা, মিথ্যা মামলা, সাংবাদিকদের কলম থামিয়ে দেওয়া এমনকি সাংবাদিকদেরও হত্যা ও গুমের শিকার হতে হয়েছে। যারা রাজবন্দী ছিলেন, তাদেরকে বছরের পর বছর বন্দি অবস্থায় কষ্ট ভোগ করতে হয়েছে। চাঁদাবাজিতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছিল।

বিএনপি এই গুম-হত্যা-সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। সামনে যে নির্বাচন আসছে, সেখানে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। প্রতিটি নেতা-কর্মী মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কাছে ৩১ দফা কর্মসূচি তুলে ধরবেন। বোঝাবেন কীভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অর্থশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা যায়। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল আহমেদ কালুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর