বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

কদমরসূল সেতু প্রকল্পের অগ্রগতি নিয়ে নাসিক সিইওর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাসুদুজ্জামান।

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নীয় জনগণের উদ্বেগ ও আগ্রহের প্রেক্ষিতে কদমরসূল সেতুর প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান মাসুদ।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে অংশগ্রহণ করা এক অনুষ্ঠানে স্থানীয়রা সেতু নির্মাণ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। সেই উদ্বেগের প্রতিফলন হিসাবেই তিনি সিইওর সঙ্গে এ বৈঠক করেছেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কদমরসূল সেতুর জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন, দরপত্র প্রক্রিয়া শেষ এবং কোরিয়ান একটি নির্মাণ প্রতিষ্ঠান কাজ পেয়েছে। সেতু নির্ধারিত সময়সীমার মধ্যে নির্মাণ শুরু হবে।

বৈঠকে শহরের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।

মাসুদুজ্জামানের সঙ্গে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর