বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

কেন্দ্রীয় নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শিল্পপতি বাবুল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সফু। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাবুলের অফিসে এ সাক্ষাতে তারা নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে, ভবিষ্যতেও করবে। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের প্রতিটি আসনে বিএনপি জনগণের সমর্থন নিয়েই জয়লাভ করবে।”
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিবর্তন জনগণের ভোটের মাধ্যমেই আসবে, আর সেই আন্দোলনে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় কেন্দ্রীয় নেতারা বাবুলকে স্থানীয় জনগণের পাশে থেকে তাদের সমস্যার খোঁজখবর নেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে আবু জাফর আহমেদ বাবুল কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই বিএনপির আসল ভিত্তি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া ও জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি জিসান সুরাইয়া, বরকত উল্লাহ বরকত, জামাল আহমেদ জুয়েল, জহির আহমেদ সোহেল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর