বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

না’গঞ্জের সাংস্কৃতিকাঙ্গন সচল রাখতে সকল শিল্পীদের নিয়ে কাজ করে যাবো: মশিউর রহমান রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলকে উদ্দেশ্যে করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, এই থিয়েটারকে সুন্দরভাবে উপ¯’াপন করার জন্য আমার রুমি মামা এমন একজন অতিথিকে নিয়ে এসেছেন বিষয়টি আমার খুবই ভালো লেগেছে। কারণ উনার সাথে একই স্টেজে কথা বলা এখনো হয়নি। অনেক আন্দোলন সংগ্রামে উনাকে আমরা কাছে পেয়েছি।

উনার কাছ থেকে পারমর্শ নিয়েছি। একইসাথে উনাকে পাশে পেয়েছি। আমরা যারা বিএনপি করে থাকি সকলেই তার কাছ থেকে পরামর্শ পেয়েছি। একইসাথে সেই পরামর্শ কিš‘ আমরা বিভিন্ন আন্দোলনে কাজে লাগিয়েছি। সেসকল পরামর্শ কাজে লাগিয়ে আমরা নারায়ণগঞ্জকে সন্ত্রাসী হিসেবে পরিচিত করিয়ে দেওয়া গডফাদার খ্যাত শামীম ওসমানকে আমরা বিতাড়িত করতে পেরেছি।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে শারদীয় দূর্গোৎসব- ২০২৫ উপলক্ষে শাম্মি থিয়েটার ৬২ তম প্রযোজনায় ‘মন্দিরে হবে দেখা’ নাটক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ- ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মশিউর রহমান রনি বলেন, এই সাংস্কৃতিক অঙ্গনে আগে আমি গান শুনতাম, নৃত্যও অনেক সময় করেছি। কিš‘ পরবর্তীতে রাজনীতিতে চলে আসার কারণে এগুলো আর করতে পারি নি। আমি রুমি মামার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আসলে উনাকে ছাড়া নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন অচল। নারায়ণগঞ্জের সাংস্কৃতিকাঙ্গন সচল রাখার জন্য রুমি মামাকে আমাদের দরকার। উনি যতো চেষ্টাই করুক না কেনো আমাদের কাছ থেকে সরে থাকতে আমরা দূরে তাকে থাকতে দিবো না।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও শাম্মি থিয়েটারের সভাপতি মশিউর রহমান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন- নারায়ণগঞ্জ- ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, প্রধান আলোচক হিসেবে উপ¯ি’ত ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন- সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ এর সভাপতি মাসুমুল হক সোহেল। শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর