রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

স্ত্রী বর্ষার পর সিনেমা ছাড়ার ঘোষণা অনন্ত জলিলের

বিনোদন ডেস্ক: / ১০৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল। নিজের প্রযোজিত সিনেমার নায়ক থাকতেন নিজেই। তবে তাকে অন্য কোনো প্রযোজকের সিনেমায় তেমন দেখা যায়নি তাকে। সিনেমায় এসে পরিচয়ের পর আফিয়া নুসরাত বর্ষার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেন। তবে গত মার্চে বর্ষা জানান, তিনি আর সিনেমা করবেন না। হাতে যে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করে নতুন আর কোনো সিনেমায় যোগ দেবেন না তিনি। এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন অনন্ত জলিলও। কারণ হিসেবে ছেলেদের প্রসঙ্গ এনেছেন তিনি। ২০১০ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় অনন্ত জলিল ও বর্ষাকে। সর্বমোট ১০টি সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন তারা।

কেন কাজ করবেন না, এমন প্রশ্নের জবাবে বর্ষা জানিয়েছিল, “আমি খুবই বাস্তববাদী। এর ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয়, নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, তত দিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তা–ই। আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭ বছর। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে, তার মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে গতকাল শনিবার (২৩ আগস্ট) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সিনেমা ছাড়ার কথা জানিয়েছেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘‘আমাদের দুই ছেলে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭ বছর। দুই ছেলেই ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। ওখানে ইংলিশের সঙ্গে আরবি বিষয়েও পড়ে। দুপুরের পর ওদের ছুটি দেওয়া হয়। বাসা থেকে খাওয়াদাওয়া করে ওদের টিচার আসে, পরে পড়তে আবার মাদ্রাসায় চলে যায়, সন্ধ্যার পর বাসায় আসে। ওরা বর্ষার চেয়েও বেশি ব্যস্ত থাকে। যেহেতু ওরা জেনারেল ইসলামিক লাইনে পড়াশোনা করে, ওদের আম্মু সিনেমা করে, এটা দেখতে ভালো লাগবে না। তাই তিনিও চাইবেন না, তারা সিনেমা করবেন, এটা দেখতে ভালো লাগবে না।’’ যে কারণে অভিনয় ছাড়ছেন বর্ষাযে কারণে অভিনয় ছাড়ছেন বর্ষা

তারকা দম্পতি এই জুটি অভিনীত ‘‘দ্য স্পাই’’, ‘‘নেত্রী দ্য লিডার’’ সিনেমাগুলো এখনো নির্মাণাধীন। অনন্ত জলিল বলেন, ‘‘আমাদের হাতে আরও দুই-তিনটা কাজ আছে। অর্ধেক শেষ, অর্ধেক বাকি কিংবা ৭০%-ও শেষ ও কিছু বাকি আছে, এগুলো শেষ করে হয়তো আসলে করোনাভাইরাস এবং এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসার দিকে বেশি সময় দিতে হচ্ছে। নইলে এত বড় কর্মসংস্থান ধ্বংস হয়ে যাবে।’’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর