বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এ আবারো ফিরে এলেন আলোচিত নেহাল

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিরিজটির পরিচালক কাজল আরেফিন অমি।

এ প্রসঙ্গে তৌসিফ বলেন, যারা আমাকে খুঁজতো তাদের জন্য এটা চমক। যেখানে যেতাম সেখানেই জিজ্ঞাসা করতো আমি আবার কবে ব্যাক করবো? তাই আবার ফিরে এলাম।

ঈদে বাড়ি ফেরার আনন্দ যেমন ‘ব্যাচেলর পয়েন্টে’ ফেরত আসাটাও আমার কাছে তেমনই আনন্দের মতই লাগছে জানালেন অভিনেতা।
নাটকটির শুরু থেকেই সিজন ১, ২, ৩ এবং ৪ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি ও তার টিম। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজনগুলোর ব্যাপক সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ফাইভ সিজন প্রচার হচ্ছে।

এই সিরিজে কাবিলা, শুভ, জাকির, শিমুল, পাশা, আরেফিন, হাবু ভাই নামের চরিত্রগুলোর মতো নেহাল চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহ সর্বদা তুঙ্গে। যেই নেহাল চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এত দিন ব্যক্তিগত কিছু কারণে এ সিরিজ থেকে দূরে ছিলেন। তবে এ সিজনে আবারও দেখা যাবে তাকে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর