রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

বিরক্ত মেহজাবীন চৌধুরী

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের জীবনের নানা মুহূর্ত কিংবা ভালো লাগা-মন্দ লাগার বিষয় শেয়ার করে থাকেন নিয়মিত। তবে এবার নেটিজেনদের বাজে মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে মেহজাবীন লেখেন, ‘কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।

তার এই বক্তব্যকে ঘিরে ভক্ত-অনুরাগীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানালেও পোস্টের নিচে কোনো মন্তব্য দেখা যায়নি। কারণ, মন্তব্যঘরটি তিনি বন্ধ রেখেছেন। তবে কোন প্রসঙ্গে বা কাকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করেননি মেহজাবীন।

এর আগে তিনি কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেইক ভিডিও বৃদ্ধির মতো বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। সে সময়ও সামাজিক সচেতনতার বার্তা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবারের বক্তব্য ভিন্ন মাত্রার— সরাসরি নেটিজেনদের বাজে ভাষা ও অশ্লীল মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ ঝরিয়েছেন তিনি।

এদিকে ২৬ সেপ্টেম্বর দেশের পৃক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’। সাবা নির্মিত হয়েছে মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী জীবনের গল্প নিয়ে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাকসুদ হোসেনের পরিচালনায় সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। আরও রয়েছেন মোস্তফা মনওয়ার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর