বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

সামনের নির্বাচনটাই হয়তো আমার শেষ নির্বাচন: কালাম

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আপনারা আমাকে তিনবার নির্বাচিত করেছেন। আমি আপনাদের আশা পূরণ করতে চেষ্টা করেছি। এটিই হয়তো আমার শেষ নির্বাচন। আপনারা অনেকে আমার বাবা জালাল হাজীর সাথে রাজনীতি করেছেন। আমি আশা করি আপনাদের কাছে যখন আসবো আপনারা আমার কথা রাখবেন।

সোমবার (২০ অক্টোবর) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা শেষে বন্দর শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা গত ষোল বছর গুম, খুন ও মিথ্যা মামলার শিকার হয়েছে। অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে অনেকের ঘর সংসার ধ্বংস হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়েছিলেন। সেই সুবাদে আজকে আমাদের বিদেশে জনবল রপ্তানি ও গার্মেন্টস শিল্প হয়েছে।

তিনি আরও বলেন, বন্দর ও ওপাড়ে আমাদের উন্নয়ন যা হয়েছে তা কিন্তু দৃশ্যমান। আপনারা সকলে কাউসারের ডাকে সাড়া দিয়েছেন। আমি মনে করি আপনারা এখানে ধানের শীষ চাষ করছেন।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুর ইসলাম মিঠু, আওলাদ হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর