শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: রিয়াদ চৌধুরী

খবর প্রতিদিন রিপোর্ট / ২৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। দেশের এই ক্রান্তিকালে তাকে দেশ ও দেশের মানুষের জন্য ভীষণভাবে প্রয়োজন। তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শৃঙ্খলাবদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস. কে. শাহিনের সভাপতিত্বে এবং মো. রেজাউল ইসলাম আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধান, যুবদল নেতা মিঠু, শাহিন আহম্মেদ, হারুন ও নাঈম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর