শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন বিএনপি নেতা মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন এলাকায় বিএনপি নেতা, জিয়া পরিষদের নারায়ণগঞ্জ জেলা সদস্য এবং বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ফতুল্লা থানা ধর্মগঞ্জ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজনু রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগে মারুফ হাসান (২২), মারজিত হাসান (২০), জিসান (২০), সাইদুল (২৫), আয়নাল হক (৩০), আসাদ (২৫), জাহাঙ্গীর আলম বেপারী (৫৯), জালাল উদ্দিন (৫০) এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে মো. মজনু রহমান উল্লেখ করেন, তাঁর দুই ছেলে মারুফ হাসান ও মারজিত হাসান দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ায় আসক্ত। এ কারণে তাঁদের সঙ্গে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে প্রায় দুই থেকে তিন মাস আগে তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তাঁরা বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম বেপারী ও জালাল উদ্দিনের নির্দেশে মারুফ হাসান, মারজিত হাসান, জিসান, সাইদুল, আয়নাল হক, আসাদ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁকে মারধর করা হয় এবং ঘরের কাঠের আলমারি খুলে নগদ ৩ লাখ টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, মানিব্যাগে থাকা ১৬ হাজার ৭০ টাকা এবং দুটি ব্যাংকের চেকবই নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

মো. মজনু রহমান অভিযোগ করেন, হামলাকারীদের বাধা দিতে গেলে তাঁর এক ভাগিনার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। যাওয়ার সময় অভিযুক্তরা অস্ত্রের মুখে তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর