মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

কাশীপুর ইউনিয়নে মুফতী শেখ শাব্বীর আহমাদকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়” এই স্লোগানে শুক্রবার (১০ জুলাই) বিকাল ৪টায় ফতুল্লার কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ‘কর্মী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখা সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ।
​
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, প্রমুখ।
​
বক্তাগণ কাশীপুরকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং সৎ ও আদর্শবান নেতা নির্বাচনের আহ্বান জানান। সম্মেলনে সিরাজুল মামুন আসন্ন কাশীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতী শেখ শাব্বীর আহমাদকে ঘোষণা করেন। এসময় কাশীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর