বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

শিক্ষা বাণিজ্যিক হয়ে পড়েছে, এটা বন্ধ করতে হবে: কাজী মনির

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, শিক্ষা আজ বাণিজ্যিক হয়ে পড়েছে, এটা বন্ধ করতে হবে। সাধারণ ছাত্রদের জন্য পড়াশোনার সুযোগ সৃষ্টি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের শিক্ষকদের দীর্ঘদিনের সব সমস্যা ও বৈষম্য দূর করা হবে। সোমবার (২০ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুজ্জামান মনির বলেন, “জীবনের প্রতিটি স্তরে সংগ্রাম করে আমি এই জায়গায় এসেছি। আজ আপনাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। বিএনপি নির্বাচিত হলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে। আমাদের নেতা শিক্ষকদের নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সন্তানেরা যেন সুশিক্ষা পায়, সেটি নিশ্চিত করতে চাই। শিক্ষকরা বিগত সরকারের বৈষম্যের শিকার হয়েছেন। শিক্ষকদের দায়িত্ব পালনে রাজনৈতিক পরিচয় নয়, পেশাগত দায়িত্বই সবচেয়ে বড় বিষয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর