বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

শামীম ওসমান ৬হাজার কোটি টাকা লুট করেছে – রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কুল এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি এড, দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।

প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, যে কোন সমস্যা সমাধানে একত্রিত হয়ে ইউনিটি বজায় রাখলে সবকিছু সমাধান সম্ভব। ডিএনডি দেখিয়ে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ১৩শ কোটি টাকা লোপাট করেছে। সিঙ্গাপুর বানানোর কথা বলে ৬হাজার কোটি টাকা লুট করেছে। এমন সিঙ্গাপুর বানিয়েছে যা আসতে গেলে ভাঙ্গা চুরা কোন রোগী যদি এ রাস্তা দিয়ে চিকিৎসার জন্য যায় হাসপাতালে যাওয়ার আগেই মারা যাবে। আমরা বলতে আমাদের তারেক রহমান ক্ষমতায় যদি আসে তাহলে জনগণের সকল সমস্যা আমরা গুছিয়ে দিব। আপনাদের কাছে ঘরে ঘরে এজন্য ৩১ দফা দিয়ে পাঠিয়ে যাতে কোন সংযোজন বিয়োজন করার জন্য। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছ উপহার দেওয়া হয়।

ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের সদস্য সোহেল মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি সভাপতি নুজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল প্রধান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার রাজু, বক্তাবলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, এনায়েতনগর যুবদলের সভাপতি মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর