বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধর, ১২ হিজড়া গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করিনি।

গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দরের থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করতো। মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর