শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

বিভক্তি নয়, ঐক্যের পক্ষেই আমি : মাসুদুজ্জামান মাসুদ

খবর প্রতিদিন রিপোর্ট / ২৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
বিভক্তি নয়, ঐক্যের পক্ষেই আমি : মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “কলমের খোঁচায় নারায়ণগঞ্জ-৫ আসনকে ভাগ করা হলেও, আমার হৃদয়ে পুরো নারায়ণগঞ্জ এক ও অভিন্ন। আমি সবসময় এই জেলার প্রতিটি ইউনিয়নের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার সাহস।”

সম্প্রতি নির্বাচন কমিশনের গঠিত কারিগরি কমিটি নারায়ণগঞ্জ-৫ আসনের যে নতুন সীমানা প্রস্তাব করেছে, তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ওই প্রস্তাবনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডকে একত্র করে নতুনভাবে নারায়ণগঞ্জ-৫ আসন নির্ধারণ করা হয়েছে। এতে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবং বন্দর উপজেলার মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া-এই পাঁচটি ইউনিয়নকে আসন থেকে বাদ দেওয়া হয়েছে।

মাসুদ বলেন, “নির্বাচনী সীমা বিভক্ত করে আমাদের মনের ঐক্যকে ভাগ করা যাবে না। কলমের খোঁচায় হয়তো একটি আসন বিভক্ত হয়েছে, কিন্তু নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে আমি সব সময় ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জের প্রতিনিধিত্ব করে এসেছি এবং করব।”

তিনি আরও বলেন, “আলীরটেক, গোগনগর, মুছাপুর, মদনপুর, বন্দর, ধামগড় ও কলাগাছিয়া-এই সাতটি ইউনিয়ন বহুদিন ধরেই অবহেলিত। নাগরিক সুবিধা, যোগাযোগ, ড্রেনেজ ও কর্মসংস্থান ছিল দুর্বল। উন্নয়ন প্রয়োজন, অথচ নেওয়া হচ্ছে বিভাজনের সিদ্ধান্ত। এটা বৈষম্য তৈরি করবে, যা মেনে নেওয়া যায় না।”

তিনি উল্লেখ করেন, “আমি ছিলাম, আছি এবং থাকবো আপনাদের পাশে-দুঃখে, দুর্যোগে, উন্নয়নে, অধিকার আদায়ে। আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমার রাজনীতি হলো ঐক্যের, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।”

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আগামী দিনের পথচলার প্রসঙ্গে মাসুদ বলেন, “এই যাত্রায় কোনো গোষ্ঠীস্বার্থ, বিভাজন কিংবা গ্রুপিংয়ের জায়গা নেই। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ আমার পরিবার।”

বিএনপির অভ্যন্তরে যারা বিভাজনের রাজনীতি করেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আপনারা মূলত দলের আদর্শ ও নেতৃত্বের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছেন। বিএনপির শক্তি ঐক্যে, বিভাজনে নয়।”

সংসদীয় আসনের নতুন বিন্যাস প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে আশ্বস্ত করে বলেন, “যে ইউনিয়নগুলো এইবার বাদ পড়েছে, তাদের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর