বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বাংলাদেশের সাম্যবাদী দলের ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বিএনপি জোটভূক্ত বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কমরেড সাঈদ আহম্মেদকে সভাপতি ও সৈয়দ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৭ অক্টোবর বেলা ১২টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাবিবুর রহমান।

প্রতিনিধি সভায় দলের সম্পাদক মন্ডলির পরিবর্তে সভাপতি ও সম্পাদক পদ্ধতির কমিটি চালুর সিদ্ধান্ত গৃহীত হয় ও দলের সাবেক সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহম্মেদ দেশে প্রত্যবর্তন করলে দলের সভাপদি পদের দায়িত্ব তার উপরে অর্পিত হয় এবং দলের সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সম্পাদক পূণরায় নিবৃাচিত হন কমরেড সৈয়দ নুরুল ইসলাম। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির ও পলিটব্যুরো সকল সদস্য নতুন কমিটিতে পুর্ণবহাল থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর