বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

না’গঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সভায় শিল্পপতি বাবুল

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ- ৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, ‘নারী শিক্ষার অগ্রগতি ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় নারীরা সমান সুযোগ না পেলে টেকসই উন্নয়ন অসম্ভব। আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা স্কুলের নানা সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবন ও পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার (ফ্যান) অভাবে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানালে আবু জাফর বাবুল ফ্যান সরবরাহের ব্যবস্থা করেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনসহ শিক্ষকরা ফুল দিয়ে আবু জাফর বাবুলকে বরণ করেন। বাবুল তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪ তম দফা ‘নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, ‘নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।’ তার ভাষায়, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

স্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে বাবুল ভাই সবসময় পাশে থেকেছেন। শিক্ষকদের বসার চেয়ার-টেবিলের সংকটের কথা জানানোর পরপরই তিনি ব্যবস্থা করেছিলেন।
তিনি আরো জানান, ‘বাবুলের অর্থায়নে স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ চলছে।

অনুষ্ঠানের শেষ অংশে আবু জাফর আহমেদ বাবুল স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়ন মানে আমার নিজের ঘরের উন্নয়ন। আমি সবসময় এই শহরের মানুষের পাশে থাকতে চাই।’ তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং নারায়ণগঞ্জের নারী শিক্ষা ও মানবসম্পদ বিকাশে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর