শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লিংক রোডে উড়ছে সারি সারি কালেমাখচিত সাদা-কালো পতাকা দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা নিয়ে কর্মশালা কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ৬ মাসে শেষ হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অন্ধকারে বন্দরের জনজীবন অর্ধেক বিদ্যুৎ, দ্বিগুণ দুর্ভোগ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ২৮ জুন মানবিক মূল্যবোধ ছাড়া সুশিক্ষা পূর্ণতা পায় না: এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি: টিপু হেক্সার ডাক, ভিনির ঝড়ে বিধ্বস্ত স্কটল্যান্ড

না’গঞ্জে সৎ মায়ের হাতে ছেলে খুন!

রফিক রানা: / ২৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিহত শিশুর মায়ের অভিযোগে
সৎ মা ও বাবা গ্রেপ্তার: পুলিশ

সাব্বির আহাম্মেদ ওরফে সাফওয়ান (৮)। ময়মনসিংহের ত্রিশালে ভাড়া বাসায় সৎ মা ও বাবার সাথে থাকতো সে। শিশুটিকে ওই ভাড়া বাসায় হত্যার পর করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী গ্রামে এনে অসুস্থতায় মারা গেছে বলে সংবাদ রটিয়ে দাফনের চেষ্টা করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত সাফওয়ানের মায়ের অভিযোগে পিতা সহ সৎ মা কে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

পুলিশ নিহতের মা শিউলী আক্তারের অভিযোগের বরাত দিয়ে জানায়, মারুয়াদী গ্রামের রাকিবুল হাসান ও তার দ্বিতীয় স্ত্রী হামিদা আক্তার রাকিবুল হাসানের প্রথম স্ত্রী শিউলী আক্তারের গর্ভজাত পুত্র সন্তান সাব্বির আহাম্মেদ ওরফে সাফওয়ানকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের সেলিমের বাসায় ভাড়া থাকতো। সেখানে তারা স্বামী স্ত্রী মিলে বৃহষ্পতিবার রাতে পুত্র সাব্বির আহাম্মেদ ওরফে সাফওয়ানকে পিটিয়ে হত্যা করে রাতেই আড়াইহাজার থানাধীন মারুয়াদী গ্রামের জনৈক রুকসানা নামে এক মহিলার বাড়ীতে এনে সাফওয়ান অসুস্থতায় মারা গেছে বলে সংবাদ রটিয়ে দাফনের চেষ্টা করে। সাফওয়ানের মা শিউলী আক্তারের এমন অভিযোগে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সাফওয়ানের সৎ মা হামিদা আক্তার (৩২) পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে এবং নিহতের পিতা রাকিবুল হাসান ও সৎ মা হামিদা আক্তারকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানায় নিয়ে আসে। অভিযুক্ত সৎ মা হামিদার বাড়ি আড়াইহাজার থানার ফতেপুর ইউনিয়নের বগাদী গ্রামে বলে জানা গেছে। এ ব্যাপারে নিহতের মা ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা ত্রিশাল থানা পুলিশের সমন্বয়ে নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর