সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭ রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজ্জাক আতঙ্কে ইসদাইর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আপন ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান ফতুল্লায় বায়ুদূষণকারী ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পর্যায়ের শিক্ষার সব খরচ সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এর আগে গত ৮ জুলাই জাতীয় সংসদেও একই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, এর আগে খালেদা জিয়ার সরকার নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ফ্রি করেছিল। এবার সেই সুযোগ অনার্স পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের হাল ধরতে হবে। মেধাবী ও ভালো ফল করা মেয়েদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।

একই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকারের আরেকটি পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এসব শিক্ষা উপকরণও দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় চার কোটি পরিবারের নারীপ্রধানদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে সব পরিবারকে এ কর্মসূচির আওতায় নেওয়ার লক্ষ্য রয়েছে। মার্চে কর্মসূচি চালুর পর প্রাথমিক পর্যায়ে ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে সুবিধা দেওয়া হয়েছে।

সরকারের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী, চলতি এক বছরে আরও ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষা ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণ ও অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর