শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

মহানগরের প্রতিটি পূজামণ্ডপে নজরদারি নিশ্চিত করব

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের আমলাপাড়া হসিয়ারী সমিতির কমিউনিটি সেন্টারের নিচতলায় সভাটি অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক ও কর্মীসভায় মহানগর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যে, দুর্গাপূজা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে বা উসকানিমূলক কাজে জড়িয়ে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দুর্গোৎসব শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। দুর্গা বিসর্জনের দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে বিএনপির পক্ষ থেকে কমপক্ষে ১০ জন করে কর্মী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। নারায়ণগঞ্জ মহানগরে বন্দর উপজেলাসহ মোট ৮২টি পূজামণ্ডপ রয়েছে। আমরা প্রতিটি পূজাম-পে নজরদারি নিশ্চিত করব যাতে পূজার আনন্দ বিন্দুমাত্র বিঘ্নিত না হয়।’

সদস্য সচিব অ্যাড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশের ৬৪ জেলায় বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজার সময় পাহারার দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি পূজা মণ্ডপে স্থায়ী পাহারা এবং সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করা হবে। বিসর্জন পর্যন্ত আমাদের কর্মীরা রাজপথে থাকবেন।

সভায় নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ৫ আগস্টের পর থেকে আপনারা যেভাবে আমাদের আগলে রেখেছেন তা অনন্য দৃষ্টান্ত। হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসন্ন ২৮ সেপ্টেম্বর দুর্গোৎসব শুরু হবে সে সময়ও আপনারা আমাদের পাশে থাকবেন বলে আমরা প্রত্যাশা করছি।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন। যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শহ্ আহম্মেদ, বন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল হক রানা (বাবু), সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সিনিয়র সদস্য অ্যাড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য ড. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সদস্য শিপলু, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল-আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, ১২ওয়ার্ড বিএনপির বরকতউল্লাহ লালু।

এছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্রী শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সভাপতি শ্রী বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি উত্তম কুমার সাহা, প্রচার সম্পাদক তপন সাধু, দপ্তর সম্পাদক সুমন দে, কৃষ্ণ আচায্য প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর