কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতারা
নারায়ণগঞ্জ শহরের কালিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারসহ মহানগরীর নেতৃবৃন্দ।নারায়ণগঞ্জ পরিবহন
সোমবার (১৭ আগস্ট) ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান জামায়াত নেতারা।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শনে যান জামায়াত নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাতে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির বিপরীত পাশে কালিবাজার এলাকার জে এস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টাওয়ারটির কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।








আপনার মন্তব্য প্রদান করুন...