শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সিএনজি ও অটোরিক্সা অবৈধ স্ট্যান্ডের দখলে চাষাড়া মোড়

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের প্রধানতম প্রবেশপথ এবং শহরের ব্যস্ততম স্থান চাষাড়া মোড়ের স্থানে স্থানে যানবাহনের অবৈধ স্ট্যান্ড শহরের যানযট এবং জনভোগান্তির কারণ হয়ে উঠেছে।

ভুক্তভোগী নগরবাসীরা জানান, চাষাড়া মোড়ে রাস্তার অধিকাংশ জায়গা দখল করে রেখেছে সিএনজি, অটো, বাস এবং রিক্সাচালকরা। সরেজমিনে এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এসময় পর্যবেক্ষণকালে দেখা যায়, চাষাড়া মোড়স্থ রেললাইন থেকে বাইতুল আমান ভবন পর্যন্ত দখল করে রেখেছে সিএনজি ও অটো স্ট্যান্ড। চাষাড়া পৌর শহীদ মিনারের সম্মুখস্থ ফুটপাত হকারদের দখলে চলে গেলেও ফুটপাত সংলগ্ন পৌর রাস্তার অংশ রয়েছে অটো, সিএনজি ও রিক্সার দখলে। এছাড়া খাজা সুপার মার্কেটের সম্মুখস্থ রাস্তা থেকে সমবায় মার্কেটের সম্মুখস্থ রাস্তার অংশ অটো, সিএনজি ও রিক্সার দখলে। একই ভাবে, সুগন্ধা বেকারির সামনের রাস্তাও রয়েছে অটো, সিএনজি ও রিক্সার দখলে বাগে জান্নাত মসজিদ পর্যন্ত।

নগরবাসীরা অভিযোগ করেন, শহরের প্রধানতম পৌর রাস্তা এবং প্রধানতম মোড়ে এভাবে স্থানে স্থানে অবৈধ স্ট্যান্ড থাকায় যানবাহন ও পথচারি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জ শহরের প্রধানতম সড়কের মোড় জুড়ে অবৈধ স্ট্যান্ড সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তির জন্য বহুলাংশে দায়ী বলে জানান শহরের বিভিন্ন এলাকার লোকজন।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিন চাষাড়া মোড়ে রিক্সা বা অটোতে চলাচল করতে যানজটের কবলে পড়তে হচ্ছে। সড়কের অধিকাংশ জায়গায় অবৈধ স্ট্যান্ড থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। যানজট ছাড়াও এসকল অবৈধ স্ট্যান্ডের কারণে এসকল স্থানগুলোতে প্রায়শ ছোট-খাট দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকার লোকজন।

খাজা সুপার মার্কেটে শিশু সন্তানকে নিয়ে স্কুলের বই কিনতে আসা শহরবাসী এক মহিলা জানান, এসকল অবৈধ স্ট্যান্ডের কারণে রাস্তা পাড়াপাড় করতেও সমস্যায় পড়তে হচ্ছে অথচ এসব ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব।

অবৈধ স্ট্যান্ডে থাকা সিএনজি ও অটো চালকদের স্ট্যান্ডের জন্য পৌর বা ট্রাফিক বিভাগের অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করা হলে কেউই এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। সিটি কর্পোরেশন ও ট্যাফিক বিভাগের আয়ত্বে থাকা এ মোড়টিতে অবৈধ যানবাহনের স্ট্যান্ড দীর্ঘদিন যাবত শহরের যানজট ও জনভোগান্তির অন্যতম কারণ বলে চিহ্নিত করছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের দায়িত্ব নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তোলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর