না.গঞ্জে বিআইডব্লিউটিসি’র ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শনে চেয়ারম্যান
খবর প্রতিদিন রিপোর্ট: নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বিভিন্ন ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানী।
বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ শহরের কালীবাজারস্থ বিআইডব্লিউটিসির করপোরেট অফিস, নিতাইগঞ্জ ডালপট্টি অফিস, সৈয়দপুর কয়লাঘাট ব্রিজসংলগ্ন স্থান, হাজীগঞ্জ এম সার্কাস-সংলগ্ন এসিআই ডকইয়ার্ড এবং সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড পদ্মা ডিপোসংলগ্ন বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডকইয়ার্ড ও সম্পত্তিগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বিভিন্ন ফুল, ফল ও ওষুধি চারাগাছ রোপণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক খন্দকার আবুল আহসান (শাওন), ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, কমার্শিয়াল ডিরেক্টর আশিকুজ্জামান, এসআরএস প্রধান স্বদেশ প্রসাদ মণ্ডল, নারায়ণগঞ্জ মহানগর ছাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেলসহ বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।








আপনার মন্তব্য প্রদান করুন...