সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভেজালবিরোধী অভিযান ও বাজার মনিটরিংয়ের নির্দেশ ডিসির সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭ রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ রাজ্জাক আতঙ্কে ইসদাইর, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জে আপন ভাইয়ের হাতে বোন ধর্ষণের অভিযোগ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবক আহত বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান ফতুল্লায় বায়ুদূষণকারী ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় এক নারী (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সড়ক দূর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে ধারণা করা হলেও সুরতহাল প্রতিবেদনের সময় দূর্ঘটনার কোন চিহ্ন পায়নি পুলিশ।  পুলিশ বলছে ওই নারী মানষিক প্রতিবন্দি ছিলেন

জানাগেছে, মরদেহের সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার কিলো-৩ (নাইট) ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) মো. শরীফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল হাইওয়ে ক্যাম্পের এএসআই তরিকুল ইসলামের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশে ইনচার্জ জুলহাস জানান, নিহত নারীর পরিচয় নিশ্চিত করার জন্য আমরা পিবিআই তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করেছিলাম কিন্তু তার কোন নাম পরিচয় পাওয়া যায়নি। সম্ভবত মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিল। তার মরদেহটি আনজুমান মফিদুল ইসলামের কাছে বেওয়ারিশ হিসেবে তুলে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর