মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

আ’লীগের অবৈধ মিছিল-মিটিং প্রতিহত করতে প্রস্তুত মহানগর বিএনপি : এড. টিপু

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীতে জুমার নামাজের পর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।

মিছিল শেষে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু। তিনি বলেন, “নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশে আর কোনো অবৈধ আওয়ামী লীগ কর্মী থাকতে পারবে না। যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মী আওয়ামী লীগের অবৈধ মিছিল-মিটিং প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও যুবদল নেতা সুজন সরদারসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর