শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ফতুল্লায় চুরির মামলায় যুবলীগ নেতা ‘টাকলা শামীম’ গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চুরির অভিযোগে ফতুল্লার দাপার যুবলীগ নেতা শামীম ওরফে ‘টাকলা শামীম’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফতুল্লার দাপা পোস্ট অফিস রোডস্থ রেইনবো মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম ওই এলাকার মৃত জলিল মিয়ার ছেলে। বুধবার (৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির একটি মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কারখানার ভিতরে একটি নতুন ভবন নির্মাণের জন্য আনা এক ট্রাক সিমেন্ট ও বালু রাতের অন্ধকারে শামীম ও তার সহযোগীরা কারখানার নিরাপত্তাকর্মীকে ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এই ঘটনায় কারখানার মালিক আসাদ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর