শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিইআরসির বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় এবিএম সিরাজুল মামুনের উদ্বেগ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন

বিইআরসির বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় এবিএম সিরাজুল মামুনের উদ্বেগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

শুক্রবার (৫ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করবে।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সাধারণ ভোক্তাদের ওপর পড়বে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এবিএম সিরাজুল মামুন বলেন, জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে না দিয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। খাতটির সুশাসন নিশ্চিত করা গেলে জনগণের ওপর মূল্যবৃদ্ধির চাপ না দিয়েও অনেক সমস্যার সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই জনগণের স্বার্থ বিবেচনায় সরকারের উচিত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।

বিবৃতিতে তিনি অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার বা পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার দাবি জানান তিনি।

বিবৃতিটি প্রেরণ করেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর