শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর একটি দল সোমবার মধ্যরাতে ফতুল্লার নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার মধু কর্মকারের ছেলে।

র‌্যাবের এই অভিযানের সময় সাজু আহমেদ (৩৫) নামের আরেক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, র‌্যাব অস্ত্র ও গুলিসহ সাইফুলকে তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর