বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া

খবর প্রতিদিন রিপোর্ট / ৮১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার( ১৫ আগষ্ট) বাদ জুম্মা ডিআইটস্থ কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মহানগর বিএনপির সদস্য ও মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেন।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন আনু বলেন, আজ আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন। তিনি নির্দেশ দিয়েছেন কোন কেক কাটা অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজন নেই। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে এবং যারা আহত হয়ে অসুস্থ্য আছে। তাদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করার। তাই আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের দীর্ঘ বর্ণাঢ্য জীবন রয়েছে। আমাদেরকে জনগণ যদি মেনডেট দেয় তাহলে জনগনের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন আমরা করবো। সেই জন্য প্রয়োজন আপনাদের ভালবাসা ও সমর্থন।

এসময় আরও উপস্থিথ ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল, সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা আলামিন প্রধান, মহানগর বিএনপি নেতা নুরুজ্জামান, বারী মামুন, আলী হোসেন রাজন, নাছির মাদবর, ওমর ফারুক খান,

হানিফ সরদার, সারোয়ার মুজাহিদ মুকুল, স্বপন খন্দকার, ইছান উদ্দিন মাহমুদ, নিয়াজ মাদবর, মাঈনুল হাছান লিমন, টমাছ, পাভেজ আলম, যুবদল নেতা কামাল মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর