সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খবর প্রতিদিন সম্পাদকের জন্মদিন উদযাপন মন্ডলপাড়ার ‘জ্বিনের মসজিদ’ ঘিরে আগ্রহ, তথ্য মিললে সংরক্ষণের আশ্বাস ডিসির বন্দরে মদনগঞ্জে আবারও অগ্নিকান্ড নারায়ণগঞ্জ প্রেসক্লাবে যমুনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন বক্তাবলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা ভুয়া ও হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য: নারায়ণগঞ্জে বাড়ছে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আড়াইহাজারে কুপিয়ে দুজনকে মারাত্বক আহত করেছ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ সোনারগাঁয়ে হাইওয়ের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং জনগণ তাদের পাশে রয়েছে : সাখাওয়াত

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আসন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর র‌্যালি আয়োজনের মাধ্যমে জনগণকে দেখাতে হবে যে, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং জনগণ তাদের পাশে রয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে মহানগর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। র‌্যালিতে সাংগঠনিক ব্যানার ছাড়া অন্য কোনো প্রার্থীর ব্যানার ব্যবহার না করার আহ্বানও জানান তিনি।

সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ আমরা এখনো ক্ষমতায় নেই। আমাদের যে দুঃখ, সেটি সবাই ভাগাভাগি করবে এবং দলের ঐক্য বজায় থাকবে। দেশি-বিদেশি ষড়যন্ত্র শুধু বিএনপি ও তারেক রহমানকে লক্ষ্য করে চলছে। ঐক্যবদ্ধ না হলে সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারীরাই লাভবান হবে। তাই দল ক্ষমতায় আসা পর্যন্ত পরেও আমরা ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরও বলেন, আমরা কোনো ব্যক্তিগত প্রচারণা চালাইনি, আমাদের অনুষ্ঠানগুলোও ব্যক্তি প্রচারণার জন্য নয়। দল যাকে মনোনয়ন দেবে, তাকেই আমরা সমর্থন করব। যারা মনোনয়ন চাই, তারা দলের নিয়ম মেনে কাজ করবে।

সভায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, সোহেল খান বাবু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মতবিনিময় সভার মাধ্যমে র‌্যালির প্রস্তুতি, সাংগঠনিক শৃঙ্খলা এবং দলের একতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর