বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না : খোরশেদ

খবর প্রতিদিন রিপোর্ট / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না এই অঙ্গিকার নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার ২৯ অক্টোবর বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকায় ওষুধ মার্কেট ও সাধারণ দোকানদার ও আগত ক্রেতাদের কাছে ৩১ দফাল লিফলেট ও আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।

লিফলেট বিতরণ শেষে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক বলেছেন তারা রাষ্ট্রক্ষমতা চায়না। এবার তারা চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে। জনগণের সেবার দায়িত্ব নিতে। আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের মানুষের হক যেভাবে নষ্ট করেছে, আদালত, থানা থেকে শুরু করে মসজিদ ও মার্কেট কমিটি গুলোও তারা দখলে রেখে ধ্বংস করে দিয়েছে। এসব থেকে উদ্ধার পেতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই। মানুষ বলতে পারে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আপনারা একটি রাজনৈতিক দল তাহলে আপনাদের কেন ভোট দিবো। আমি বলতে চাই আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না।

আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না। তাহলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। এদেশকে একটি খুন গুম মুক্ত মানবিক রাষ্ট্রে পরিণত করবে তারেক রহমান। রাষ্ট্রের কোন বাহিনী কখনো কোন মায়ের সন্তানকে খুন গুম করবেনা। বিএনপির নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন যারাই সীমা লঙ্গন করবে কারো হক নষ্ট করবে তারা বিএনপির কেউ না। সীমা লঙ্গনকারী কেউ পাড় পাবে না সে যত বড় নেতাই হোক। বিএনপি ক্ষমতায় আসলে এদেশে কোন সন্ত্রাসীর ঠাঁই হবেনা। হুমকি ধামকি করে নেতা হওয়ার বড় ভাব দেখিয়ে নেতা হওয়া যাবেনা। মানুষের ভালবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো. মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর