রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বন্দরের মদনপুর এলাকায় ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আপেল মারুফকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মদনপুর এলাকা থেকে তাকে আটক করে ধামগড় ফাঁড়ির এস.আই মফিজুল ইসলাম।

আটকের সত্যতা স্বীকার করে মফিজুল ইসলাম জানান তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে, এ ব্যাপারে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবেন।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আপেল মারুফ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে থানা আনা হচ্ছে।

উল্লেখ্য, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মারুফের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে বিয়ে করতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজি না হওয়ায় ওই স্কুল শিক্ষার্থীকে শারীরিক ভাবে নির্যাতন সহ এছাড়াও ওই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারকে ব্লাক মেইলিংয়ের চেষ্টা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষার্থীর মা।

রোববার ২৬ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শিক্ষার্থীর মা ও অভিযোগের বাদী জানান, ঘটনার দিন আমি খবর শুনে অসুস্থ হয়ে পড়লে আমাকে ঢাকায় বনশ্রিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিন মদনপুরে মার্কেটে আমার স্বামীও অসুস্থ হয়ে পড়লে তাকে বারাকহ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হলে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে এগিয়ে আসলে আপেল মারুফ এর ভাই মোমেন ও আল-আমিন আমার মেয়েকে ফিরিয়ে এনে দেওয়ার দায়িত্ব নেন। এরপর তারা কাগজে লিখিত নিয়ে আমার মেয়েকে ফেরত দেন এই শর্তে যে এ ব্যাপারে আমরা পুলিশের কাছে যাবোনা। কিন্তু গত কয়েকদিন যাবত আমার মেয়ের ছবি দিয়ে ফেসবুকে নানান ধরনের কথাবার্তা লিখছে এবং আমাদের ব্লাকমেইল করার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে আজকে বন্দর থানায় অভিযোগ দিয়েছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর